সংবাদদাতা, ময়নাগুড়ি: জলপাইগুড়ি জেলা পুলিসের উদ্যোগে সাইক্লোথন ২০২৪ অনুষ্ঠিত হল ময়নাগুড়িতে। রবিবার এই বিশেষ কর্মসূচিতে প্রায় কুড়ি কিমি সাইকেল চালান জেলা পুলিসসুপার খন্ডবাহালে উমেশ গণপত। ছিলেন অন্য পুলিস আধিকারিক, পুলিস কর্মী এবং সাধারণ মানুষ। ময়নাগুড়ি অসম মোড় থেকে সাইকেল র্যালি শুরু হয়। পানবাড়ি এলাকায় এই র্যালি শেষ হয়। নেশামুক্ত সমাজ গড়তে, সেফ ড্রাইভ সেভ লাইফ- নির্দেশিকা মেনে গাড়ি চালানোর বার্তা দেওয়া হয়। সাইকেল চালালে শরীর স্বাস্থ্য যেমন ভালো থাকবে তেমনই দূষণও কমবে। এই সব বিষয়ে প্রচারের জন্য এই সাইকেল র্যালির আয়োজন।
Advertisement
এসপি বলেন, বিভিন্ন বিষয়ে সচেতনতা প্রচারের জন্য রবিবারের এই সাইকেল র্যালী। প্রত্যেক অংশগ্রহণকারীকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। রবিবারের সাইক্লোথনে রামমোহন রায় ফ্যান ক্লাব অংশগ্রহণকারীদের জল এবং গ্লুকোজ বিলি করে।



