Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দূষণ কমাতে বাঁশের জৈববস্তুর ব্যবহার ডিএসপিতে

দূষণ কমাতে বাঁশের জৈববস্তুর ব্যবহার ডিএসপিতে
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: দেশের ইস্পাত উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন ঘটাতে চলেছে ডিএসপি। দেশের ইস্পাত ক্ষেত্রে প্রথম কয়লার পরিবর্তে বাঁশের জৈববস্তুর(বাম্বু বায়োচার) ব্যবহার শুরু হল ডিএসপিতে। যদিও পুরো প্রয়োগটি পরীক্ষামূলকভাবে করা হচ্ছে। সেইলের রাঁচির গবেষণাগারে দীর্ঘদিন ধরে এবিষয়ে গবেষণা চলেছে। এবার ডিএসপিতে তারই ট্রায়াল রান শুরু হল। ডিএসপির দু’নম্বর সিল্টার প্ল্যান্টে এই প্র঩য়োগ করা হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন ডিএসপি ও এএসপির শীর্ষ আধিকারিকরা। জানা গিয়েছে, প্রতি টন স্টিল উৎপাদন করতে কয়লার পরিবর্তে ১০-১৫ শতাংশ বাঁশের এই উপাদান ব্যবহার করা হয়। তাতেই ১৫-২০ শতাংশ কার্বন-ডাই-অক্সাইড নির্গমণ কমেছে বলে দাবি করা হয়েছে। মূলত ফসিল ফুয়েলের ব্যবহার কমাতেই এই উদ্যোগ। যাতে স্টিল উৎপাদনে দূষণ অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ