সংবাদদাতা, মাথাভাঙা: মাথাভাঙা পুরসভা আবর্জনার স্তুপ তুলে ফেলার পর সেই জায়গাগুলোতে সচতনতামূলক পোস্টার দিয়েছিল। আবর্জনা ফেললে জরিমানা করার কথাও বলেছিল পুরসভা। কিন্তু, সেই জায়গাগুলোতে আবর্জনা ফেলা বন্ধ করা যায়নি। গত তিনমাসে আবর্জনা ফেলা বন্ধ করতে জরিমানা বা পুলিসে অভিযোগ কোনওটাই করা হয়নি। ফলে শহরকে পরিস্কার রাখার ব্যাপারে পুরসভার ভুমিকা নিয়েই প্রশ্ন তুলেছেন মাথাভাঙার বাসিন্দারা।
Advertisement
স্থানীয়রা বলছেন, পুরসভা পোস্টার টাঙিয়ে দায় সেরেছে। আবার আগের মতোই আবর্জনার স্তুপ হয়ে রয়েছে সেই জায়গাগুলোতে। এনিয়ে কোনও হেলদোল নেই পুরসভার। আজ পর্যন্ত কাউকে জরিমানা করা তো দূরে থাক, কোনও পদক্ষেপই নেয়নি পুরসভা। যদিও পুরসভা জানিয়েছে, পোস্টার ছিঁড়ে ফেলা ও উল্টে দেওয়ার ঘটনায় পুলিসে অভিযোগ জানানো হয়েছিল। নজরদারি রাখা হচ্ছে কারা ওই সব জায়গায় আবর্জনা ফেলছে। এবার সরাসরি সেই ব্যক্তিদের জরিমানা করা হবে। জরিমানা না দিলে নাম দিয়েই থানায় অভিযোগ জানানো হবে। পুজোর মাস চলার কারণে নজরদারি চালানো যায়নি। এবার কড়া পদক্ষেপ নেওয়া হবে।
শহরজুড়ে বিভিন্ন ওয়ার্ডের একাধিক জায়গায় স্থানীয় কিছু বাসিন্দা বাড়ির আবর্জনা ফেলছেন। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে আবর্জনা রাখার জন্য পাত্র দেওয়া হলেও বাইরে আবর্জনা ফেলে দূষণ ছড়াচ্ছেন। বাসিন্দাদের সচেতন করতে ওই জায়গাগুলোতে পোস্টার লাগিয়েছিল পুরসভা। কিন্তু, রাতের অন্ধকারে সেই পোস্টারগুলো ছিঁড়ে ফেলা হয়। কোথাও উল্টে দেওয়া হয়। তার পর থেকে আবার ওই জায়গাগুলোতে আবর্জনা ফেলছেন কিছু বাসিন্দা। শহরের বাসিন্দা মনোজ ঘোষ বলেন, পুরসভার সদিচ্ছার অভাব থাকায় এধরনের পদক্ষেপ নেওয়ার পর সেটি বজায় রাখার জন্য কোনও তৎপরতা নেই। ওইসব আবর্জনার স্তুপ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। ভোগান্তি হচ্ছে সাধারণ মানুষের।
এব্যাপারে পুরচেয়ারম্যান লক্ষপতি প্রামাণিক বলেন, আমরা শহরকে স্বচ্ছ রাখার জন্য সর্বতোভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। শহরজুড়ে বিভিন্ন ওয়ার্ডের আবর্জনার স্তুপ সরিয়ে সেখানে পোস্টার লাগানো হয়েছিল। রাতের অন্ধকারে সেই পোস্টার ছিঁড়ে ফেলা ও উল্টে দেওয়া হয়েছিল। আমরা এনিয়ে পুলিসে অভিযোগ জানিয়েছি। আবার কারা আবর্জনা ফেলছেন, সেটা নজর রাখছি। খুব শীঘ্রই ওই ব্যক্তিদের জরিমানা করা হবে। জরিমানা না দিলে এবারে নাম ধরে থানায় লিখিত অভিযোগ করব আমরা।