সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: মালদহের রতুয়া থানার রাঙ্গামাটিয়া জলাশয়ে বুধবার স্নান করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত এক দম্পতি। আক্রান্ত ব্যক্তির পক্ষে এদিন রাতে রতুয়া থানায় অভিযোগ দায়ের করেছেন রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
Advertisement
আক্রান্ত ব্যক্তির নাম ফনি চৌধুরী। তাঁর স্ত্রীর নাম হেমো চৌধুরী। তাঁদের বাড়ি রতুয়া থানার পশ্চিম রুকুন্দিপুর ঢুলিপাড়া। দুজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। উভয়ের বাড়ি রতুয়া থানা এলাকায়।
আক্রান্তের স্ত্রী হেমো বলেন, এদিন আমরা স্বামী, স্ত্রী রাঙ্গামাটিয়া জলাশয়ে স্নান করতে গিয়েছিলাম। তখন পিয়ারুলের লোকজন আমাদের জিজ্ঞেস করে জাল লাগিয়েছি কি না। আমরা বলি স্নান করতে এসেছি। এরপরই তারা গালাগালি দেয়। আমার স্বামী ও আমাকে মারধর করে। আমার স্বামীর মাথা ফাটিয়ে দেয়। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।