Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দুষ্কৃতী গ্রেপ্তার

দুষ্কৃতী গ্রেপ্তার
  • ৩ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কালিয়াগঞ্জ: কালিয়াগঞ্জে ডাকাতি ও একাধিক অপরাধমূলক কাজে যুক্ত এক দুষ্কৃতী গ্রেপ্তার। পুলিস জানিয়েছে, ধৃতের নাম শিবপ্রসাদ কর্মকার। তার বাড়ি কালিয়াগঞ্জের পলিহার এলাকায়। শনিবার রাতে কালিয়াগঞ্জ শহরের একটি বাজার থেকে তাকে পুলিস গ্রেপ্তার করে। কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখোপাধ্যায় বলেন, ধৃত গত অক্টোবরে কালিয়াগঞ্জে একটি ডাকাতির ঘটনায় অভিযুক্ত। এতদিন সে ফেরার ছিল। রায়গঞ্জ আদালতের সরকারি আইনজীবী নীলাদ্রি সরকার বলেন,  ধৃতকে রবিবার রায়গঞ্জ আদালতে পেশ করা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ