Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দোষী সাব্যস্ত জাল নোট পাচারকারী

দোষী সাব্যস্ত জাল নোট পাচারকারী
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: জাল নোট পাচার করতে গিয়ে এসটিএফের হাতে গ্রেপ্তার অভিযুক্তকে সাত মাসের মধ্যে দোষী সাব্যস্ত করল দুর্গাপুর আদালত। পুলিস সূত্রে জানা গিয়েছে, ২০২৪ সালের ১৩ জুলাই কাঁকসা থানার বিরুডিহা থেকে ফিরোজ আলম শেখকে গ্রেপ্তার করে এসটিএফ। কালিয়াচকের এই বাসিন্দার কাছ থেকে ৫০০ টাকার এক হাজারটি নকল নোট উদ্ধার হয়। অভিযোগ, বাংলাদেশ থেকে ওই নকল নোট নিয়ে শিল্পাঞ্চলে ছড়িয়ে দেওয়াই তার উদ্দেশ্য ছিল। তদন্তকারী অফিসার মাত্র ২০ দিনের মধ্যে চার্জশিট দেন। সোমবার দুর্গাপুর আদালতের বিচারক শৈলেন্দ্র সিং অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ