Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দাসপুরের গৌরায় পোশাকের হাটের উদ্বোধন  

দাসপুরের গৌরায় পোশাকের হাটের উদ্বোধন
 
  • ১৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, ঘাটাল: শনিবার থেকে দাসপুর থানার গৌরাতে পোশাকের হাট শুরু হল। এখানেই এবার পাইকারি ও খুচরো পোশাক মিলবে। এদিন ঘাটাল-মেচোগ্রাম রাস্তার পাশে গৌরায় ওই হাটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নন্দনপুর-২ পঞ্চায়েত সদস্য গোপাল নন্দী। তিনি একটানা ছয় দশকের বেশি সময় ধরে ওই এলাকার পঞ্চায়েত সদস্য।
Advertisement
এতদিন ঘাটাল মহকুমায় পোশাকের কোনও হাট ছিল না। পাইকারি পোশাক কিনতে পূর্ব মেদিনীপুরের রাধামণিতে যেতে হতো। গৌরা এলাকার বাসিন্দা কমল বিজলী, স্বরূপ বিজলী ও সুমন কুলভির উদ্যোগে এই পোশাকের হাট চালু হয়েছে। সুমনবাবু বলেন, প্রতি শনিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা পর্যন্ত হাট বসবে। এখন প্রায় ৫০টি স্টল বসানোর জন্য ত্রিপলের আলাদা আলাদা ছাউনি করা হয়েছে। হাটে পাইকারি ও খুচরো-দু’ধরনের ক্রেতারাই পোশাক কেনার সুযোগ পাবেন। ক্রেতাদের যাতে বেশি দাম দিতে না হয়, সেদিকেও হাট কমিটি নজর রাখবে।
গোপালবাবু বলেন, পোশাকের হাট চালু হওয়ায় এলাকার অর্থনীতিও চাঙা হওয়ার সম্ভাবনা রয়েছে। ক্ষুদ্র ব্যবসায়ী ও বিশেষত মহিলারা এই হাট থেকে পোশাক কিনে ব্যবসা করতে পারবেন।
সম্পর্কিত সংবাদ