পুলিস জানিয়েছে, এদিন সকালে শ্রীমন্তবাবু ঘুম থেকে উঠে বাড়ির সবার সঙ্গে কথা বলে ফের নিজের শোওয়ার ঘরে চলে যান। বেশ কিছুক্ষণ পরও তিনি না বেরনোয় বাড়ির লোকজন ডাকাডাকি শুরু করেন। কোনও সাড়া না পেয়ে তাঁরা ঘরের দরজা খুললে শ্রীমন্তের ঝুলন্ত দেহ দেখতে পান।
Advertisement
পুলিস জানতে পেরেছে, শ্রীমন্ত বেশ কিছুদিন ধরে এক তান্ত্রিকের সঙ্গে খুব মেলামেশা করতেন। তান্ত্রিকের পাল্লায় পড়ে বেশ কিছু সম্পদ নষ্ট করে ফেলায় তিনি আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন-এমন সম্ভাবনা পুলিস উড়িয়ে দিচ্ছে না।



