Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দাসপুরে সেরা দুর্গাপুজো ও মহরম কমিটিকে সম্মাননা

দাসপুরে সেরা দুর্গাপুজো ও মহরম কমিটিকে সম্মাননা
  • ১৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ঘাটাল: দাসপুর থানা এলাকার সেরা দুর্গাপুজো এবং মহরম কমিটিকে সম্মানিত করা হল। দাসপুর গ্রামরক্ষীবাহিনী সর্বজনীন শ্যামা পুজো কমিটির (দাসপুর থানার কালীপুজো কমিটি) তরফে শনিবার রাতে এই সম্মাননা দেওয়া হয়।
Advertisement
দুর্গাপুজোয় সেরার সেরা হয়েছে সোনাখালি স্কুলপাড়া সর্বজনীন। সেরা মণ্ডপ বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে পাঁচবেড়িয়া সানরাইজ ক্লাব, রাধাকান্তপুর সর্বজনীন ও দানিকোলা মাতঙ্গিনী মহিলা সর্বজনীন। সেরা প্রতিমা বিভাগে সম্মানিত কৈগেড়্যা সর্বজনীন, নাড়াজোল সর্বজনীন ও চেঁচুয়াহাট দুর্গাপুজো কমিটি। সেরা থিম বিভাগে চাঁইপাট সর্বজনীন, খানখানাচক তরুণ সঙ্ঘ ও বেলিয়াঘাটা সর্বজনীন প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে। সেরা গ্রামীণ পুজো বিভাগে পুরস্কৃত হয় দরিঅযোধ্যা সর্বজনীন, বড়শিমুলিয়া কাঠপুল সর্বজনীন ও দাদপুর ডায়মন্ড ক্লাব। মহিলা পরিচালিত পুজোর মধ্যে রাধাকান্তপুর মহিলা সর্বজনীন, শিবপুর মহিলা সর্বজনীন ও বালকরাউত মহিলা অগ্রণী সঙ্ঘ পুরস্কৃত হয়েছে। বিশেষ সচেতনতামূলক পুজোর জন্য দাসপুর সবুজ সঙ্ঘ, সেরা পরিবেশবান্ধব পুজো হিসেবে কাদিলপুর ফকিরবাজার এভারগ্রিন ক্লাব পুরস্কৃত হয়েছে।
১৩টি মহরম কমিটিকে পুরস্কৃত করা হয়েছে। সেগুলি হল সাগরপুর, হবিবপুর, সুন্দরপুর, জয়কৃষ্ণপুর, সেকেন্দারি, বাজুয়াপাইকান, বেনাই, আরিটনৈহাটি, আরিট, কোটালপুর, কসবা, সাহাবাজার ও ডিহিচেতুয়া মহরম কমিটি। দাসপুর থানার পুলিস জানিয়েছে, জেলায় আদর্শ নির্বাচনবিধি চালু থাকায় থানার কোনও পুলিসকর্মী এবার পুজো ও অনুষ্ঠানে অংশ নেননি।
সম্পর্কিত সংবাদ