Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দাসপুরে সমবায় নির্বাচনে বিরোধী ‘রামধনু’ জোটের হার  

দাসপুরে সমবায় নির্বাচনে বিরোধী ‘রামধনু’ জোটের হার
 
  • ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ঘাটাল: দাসপুর-২ ব্লকে সমবায় সমিতির নির্বাচনে সিপিএম-বিজেপি-কংগ্রেসের ‘রামধনু’ জোটের ভরাডুবি হল। রবিবার কুল্টিকুরি-মাগুরিয়া সমবায় সমিতির নির্বাচন ছিল। ওই নির্বাচনে ‘রামধুন’ জোট একটি আসনেও জিততে পারেনি। দুধকোমরা অঞ্চল তৃণমূলের সভাপতি তাপস খাটুয়া জানান, মোট ৪৪টি আসনের নির্বাচন ছিল। প্রত্যেক ক্ষেত্রে ‘রামধনু’ জোটের সঙ্গে তৃণমূল মনোনীত প্রার্থীদের সরাসরি লড়াই হয়েছে। তৃণমূল মনোনীত প্রার্থীরা সব আসনেই বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন। আসলে রাজ্যজুড়ে তৃণমূলের উন্নয়নযজ্ঞ চলছে। যেটা ২০১১ সালের আগে সাধারণ মানুষ দেখেননি।  ফলে সাধারণ মানুষ অন্য কোনও রাজনৈতিক দলের প্রতি আর আস্থাই রাখতে পারছে না। সেজন্যই আমাদের এই সাফল্য।
Advertisement
সিপিএমের গোপীগঞ্জ এরিয়া কমিটির সম্পাদক রণজিৎ পাল বলেন, সমবায়ে দীর্ঘদিন কোনও নির্বাচন করা হয়নি। তৃণমূলের নেতারাই পরোক্ষভাবে ওই সমবায় পরিচালনা করতেন। সম্প্রতি ওই সমবায়ে ৮৩টি সহায়ক গোষ্ঠীর গ্রুপ করা হয়েছে। গ্রুপের সদস্যরা সবাই তৃণমূলের। এই সব করেই তৃণমূল ওই সমবায়ের নির্বাচনে জয়লাভ করেছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ