সংবাদদাতা, ঘাটাল: বৃহস্পতিবার থেকে দাসপুর গঞ্জে শুরু হল ‘দাসপুর সবুজ উৎসব-২০২৪’। সবুজ সঙ্ঘের মাঠে এদিন ওই মেলার উদ্বোধন উপলক্ষ্যে বাদ্যযন্ত্র সহযোগে একটি বর্ণময় শোভাযাত্রার আয়োজন করা হয়। মেলার উদ্বোধন করেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস। এছাড়াও অন্যান্য প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মেলা কমিটির সাধারণ সম্পাদক সুব্রতকুমার রায় বলেন, দশম বর্ষের মেলাটি ২১ ডিসেম্বর পর্যন্ত চলবে। মেলা উপলক্ষ্যে প্রত্যেক দিন নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। মেলা প্রাঙ্গণে নানা স্টল রয়েছে।



