Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দাসপুরে ১৩  জুয়াড়ি গ্রেপ্তার 

দাসপুরে ১৩  জুয়াড়ি গ্রেপ্তার 
  • ২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ঘাটাল: কালীপুজোর রাতে জুয়ার ঠেকে হানা দিয়ে লক্ষাধিক টাকা উদ্ধার ও ১৩জনকে গ্রেপ্তার করল দাসপুর থানার পুলিস। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে ওই থানার দাসপুর গঞ্জ লাগোয়া ডিহিচেতুয়া গ্রামে। জুয়াড়িদের বেশ কয়েকটি বাইক আটক করা হয়েছে বলে পুলিস সূত্রে জানা গিয়েছে।
Advertisement
ওই এলাকায় মাঝেমাঝেই মোটা টাকার বাজি রেখে ‘তে তাস’ খেলা হতো। বহু মানুষ এই খেলায় সর্বস্বান্ত হয়েছে। একজনের বাড়ির ছাদে ওই দিন সন্ধ্যে থেকেই জুয়া খেলা চলছিল। পুলিস গোপন সূত্রে খবর পেয়ে ওই জুয়ার ঠেকে হাজির হয়। সেখান থেকেই তাদের গ্রেপ্তার করে।
শুধু ১৩জন নয়, ওই দিন ওখানে আরও অনেক জুয়াড়ি ছিল। 
সম্পর্কিত সংবাদ