Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দাসপুরে মানবশান্তি নিয়ে আলোচনা সভা

দাসপুরে মানবশান্তি নিয়ে আলোচনা সভা
  • ২৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ঘাটাল: শনিবার ব্রহ্মকুমারী প্রজাপিতা ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের সাগরপুর শাখার রজতজয়ন্তী বর্ষপূর্তি উপলক্ষ্যে নানা অনুষ্ঠান হয়েছে। দাসপুর-১ ব্লকের সাগরপুরে সংগঠনের উদ্যোগে সুস্থ সমাজ গড়া ও মানবশান্তি নিয়ে আলোচনা সভা, পদযাত্রা, রক্তদান শিবির প্রভৃতি হয়েছে। ওই কেন্দ্রের ইনচার্জ ব্রহ্মকুমারী বীণা দিদি বলেন, এদিন ২৫জন স্কুলশিক্ষক, ২৫জন পঞ্চায়েত সদস্য ও ২৫টি গ্রামের ২৫জন ব্যক্তিকে সম্মানিত করা হয়েছে। সেইসঙ্গে ২৫জন দুঃস্থকে উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে সংগঠনের তমলুক উপক্ষেত্রের নির্দেশিকা ব্রহ্মাকুমারী আলপনা দিদি, ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, দাসপুর থানার ওসি অঞ্জনিকুমার তেওয়ারি, বিধায়ক মমতা ভুঁইয়া, দাসপুর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র সহ অন্যরা উপস্থিত ছিলেন।  
Advertisement
সম্পর্কিত সংবাদ