Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দাসপুরে লরির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

দাসপুরে লরির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
  • ৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ঘাটাল: বুধবার সকালে ঘাটাল-মেচগ্রাম রাস্তা পার হওয়ার সময় দাসপুর থানার সুলতাননগর বাসস্টপে লরির ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হল। পুলিস জানিয়েছে, মৃত বৃদ্ধার নাম কাজল কুইল্যা(৬০)। ওই থানারই শ্রীরামনগরে বাড়ি। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই বৃদ্ধা রাস্তার এক দিক থেকে অন্য দিকে যাচ্ছিলেন। সেইসময় একটি লরি তাঁকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এদিনই মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়। পুলিস লরিটি আটক করেছে।
Advertisement
এদিনই সকালে ওই থানার মামুদপুরের পুকুর থেকে এক ব্যক্তির মৃতদেহকে ভাসতে দেখে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
সম্পর্কিত সংবাদ