সংবাদদাতা, ঘাটাল: স্কুলে মিড-ডে মিল খাওয়ার জন্য পাত পেড়ে বসেছিল পড়ুয়ারা। হঠাৎ তাদের মাঝে খাবারের বালতি নিয়ে পরিবেশন শুরু করলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস। মঙ্গলবার দাসপুর-২ ব্লকের জোতঘনশ্যাম মেইন প্রাথমিক বিদ্যালয়ে তিনি পড়ুয়াদের খাবার পরিবেশন করেন। তাঁর এই কাজের প্রশংসা করেছেন শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা।
Advertisement
এদিন মহকুমা শাসক স্কুলে পৌঁছেই সটান রান্নাঘরে চলে যান। সেখানে সমস্ত কিছু পর্যবেক্ষণ করে তিনি নিজে হাতে পড়ুয়াদের খাবার পরিবেশনের প্রস্তাব দেন। বিদ্যালয়ের টিআইসি গণেশ চক্রবর্তী বলেন, মহকুমা শাসকের মুখে হঠাৎ এই প্রস্তাবে থতমত খেয়ে গিয়েছিলাম। পরে তাঁর হাতে খাবারের বালতি তুলে দেওয়া হয়। তিনি নিজে হাতে পড়ুয়াদের খাবার পরিবেশন করেন।
এই স্কুলটি দাসপুর-২ ব্লকের অন্যতম বড় প্রাথমিক বিদ্যালয়। ১৯৪৪সালে প্রতিষ্ঠিত স্কুলে পড়ুয়ার সংখ্যা ৩০৭। সাতজন শিক্ষক ও একজন শিক্ষিকা রয়েছেন। অভিভাবিকা ঝর্ণা ভৌমিক, সোমা মান্না, সৌমি সী জানালেন, স্কুলে মিড-ডে মিলের খাবারের মান বরাবরই ভালো থাকে। তাই ছেলেমেয়েরা স্কুলে খাওয়ার জন্যই বায়না করে।এদিন এই স্কুলের মিড-ডে মিল পরিদর্শনে গিয়েছিলেন মহকুমা শাসক। মেনুতে ছিল সোয়াবিন আলুর তরকারি ও ডিম সেদ্ধ মেনু। স্কুল কর্তৃপক্ষের দাবি, মিড-ডে মিলের ব্যবস্থা দেখে খুশি হয়ে মহকুমা শাসক নিজে পরিবেশনের প্রস্তাব দেন।
গণেশবাবু বলেন, একসঙ্গে সমস্ত পড়ুয়াদের বসিয়ে খাওয়ানো সম্ভব হয় না। তাই প্রথম পঙক্তিতে বসা পড়ুয়াদের মহকুমা শাসক খাবার পরিবেশন করেছেন। অচেনা ব্যক্তিকে খাবার পরিবেশন করতে দেখে পড়ুয়ারা প্রথমে কিছুটা অবাক হয়েছিল। পরে শিক্ষক-শিক্ষিকাদের কাছ থেকে তাঁর পরিচয় জানতে পেরে তারা আপ্লুত হয়ে পড়ে। মহকুমা শাসক বলেন, খুদে পডুয়াদের সঙ্গে মিশতে খুব ভালো লাগে। তাদের খাবার পরিবেশন করতে পেরে আমি খুব খুশি।-নিজস্ব চিত্রএই স্কুলটি দাসপুর-২ ব্লকের অন্যতম বড় প্রাথমিক বিদ্যালয়। ১৯৪৪সালে প্রতিষ্ঠিত স্কুলে পড়ুয়ার সংখ্যা ৩০৭। সাতজন শিক্ষক ও একজন শিক্ষিকা রয়েছেন। অভিভাবিকা ঝর্ণা ভৌমিক, সোমা মান্না, সৌমি সী জানালেন, স্কুলে মিড-ডে মিলের খাবারের মান বরাবরই ভালো থাকে। তাই ছেলেমেয়েরা স্কুলে খাওয়ার জন্যই বায়না করে।এদিন এই স্কুলের মিড-ডে মিল পরিদর্শনে গিয়েছিলেন মহকুমা শাসক। মেনুতে ছিল সোয়াবিন আলুর তরকারি ও ডিম সেদ্ধ মেনু। স্কুল কর্তৃপক্ষের দাবি, মিড-ডে মিলের ব্যবস্থা দেখে খুশি হয়ে মহকুমা শাসক নিজে পরিবেশনের প্রস্তাব দেন।



