Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দাসপুরে জলপ্রকল্পের পাইপে আগুন

দাসপুরে জলপ্রকল্পের পাইপে আগুন
  • ৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, ঘাটাল: দাসপুর থানার চাঁইপাটে জলজীবন মিশনের কাজের জন্য কয়েক হাজার পিভিসি পাইপ রাখা ছিল। বৃহস্পতিবার বিকেলে বনের শুকনো পাতা পোড়াতে গিয়ে বেশকিছু পাইপ ছাই হয়ে গেল। পুলিস জানিয়েছে, স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর পাশাপাশি চেষ্টা চালিয়ে কিছু পাইপ উদ্ধার করেন। দমকল বাহিনী গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ঘাটাল মহকুমা জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সৌভিক রাজ বলেন, অগ্নিকাণ্ডের ঘটনাটি শুনেছি। পাইপগুলি ঠিকাদার সংস্থার ছিল। তাই কত পাইপ নষ্ট হয়েছে তারাই বলতে পারবে। সারা রাজ্যের সঙ্গে দাসপুর-২ ব্লকে জলজীবন মিশনের পাইপ বসানোর কাজ চলছে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাঁইপাট এলাকায় কাজের জন্য বেশকিছু পাইপ স্কুলের সামনে একটি ঝোপের পাশে রাখা ছিল। ঝোপের পাতা পোড়ানোর জন্য আগুন জ্বালানোয় তা থেকে পিভিসি পাইপগুলি জ্বলতে শুরু করে। স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পেয়েই বেশকিছু পাইপ সরিয়ে অন্যত্র রাখেন। ফলে কিছু পাইপ আগুনের হাত থেকে রক্ষা পেয়েছে। পাশাপাশি আগুনও বেশি ছড়াতে পারনি বলে পুলিস জানিয়েছে।-নিজস্ব চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ