Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দাসপুরে গ্যাসের ওভেনে আগুন

দাসপুরে গ্যাসের ওভেনে আগুন
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ঘাটাল: রান্নার সময় গ্যাসের ওভেনে আগুন লেগে যাওয়ায় মঙ্গলবার দুপুরে দাসপুর থানার গৌরা এলাকায় এনিয়ে আতঙ্ক ছড়ায়। আগুনে বাড়ির আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় বাসিন্দারাই আগুন নিয়ন্ত্রণে আনেন। দমকলবাহিনী আসার আগে আগুন নিভে যায়। 
Advertisement
গৃহকর্তা কালীপদ অধিকারী দুপুরে রান্নার সময় লাইটার দিয়ে ওভেন চালু করতে গেলে আচমকা ওভেনের নীচের অংশ জ্বলতে শুরু করে। মুহূর্তেই আগুন দাউদাউ করে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। বাড়ির সদস্যরা আগুন নেভানোর চেষ্টা করলেও সফল হননি। পরে প্রতিবেশীরা ছুটে এসে কম্বল, লেপ, কাঁথা ও বালি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তাতেও আগুন নিয়ন্ত্রণে না আসায় প্রতিবেশীদের অগ্নিনির্বাপক দিয়ে আগুন নেভানো হয়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ