Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দাসপুরে দু’টি পৃথক পথ-দুর্ঘটনায় ২ বৃদ্ধের মৃত্যু

দাসপুরে দু’টি পৃথক পথ-দুর্ঘটনায় ২ বৃদ্ধের মৃত্যু
  • ২৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ঘাটাল: বৃহস্পতিবার রাতে দু’টি পৃথক পথ দুর্ঘটনায় দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে। দু’টি দুর্ঘটনাই দাসপুর থানা এলাকায় ঘাটাল-মেচোগ্রাম রাস্তার উপর ঘটে। মৃত দুই বৃদ্ধের নাম লক্ষ্মীকান্ত বেরা(৬২) এবং ক্ষুদিরাম দিন্দা(৬৯)। পুলিস জানিয়েছে, মৃত দুই বৃদ্ধের বাড়ি ওই থানা এলাকাতেই। লক্ষ্মীকান্তবাবুর বাড়ি টালিভাটায় এবং  ক্ষুদিরামবাবুর বাড়ি রবিদাসপুরে। পুলিস ভোরবেলায় মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।
Advertisement
বেলতলা বাজারে লক্ষ্মীকান্তবাবুর মাছের আড়ত রয়েছে। তিনি অন্যান্য দিনের মতোই এদিন মাছের গাড়ি থেকে মাছ নেওয়ার জন্য রাত আড়াইটা নাগাদ  বাজারে যান। সেখানে ঘাটাল-মেচোগ্রাম রাস্তার পাশে মাছের গাড়ি থেকে মাছ নামানোর সময় অন্য একটি মালবাহী লরি তাঁকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে পুলিস লরিটিকে আটক করে।
অন্যদিকে ফুলচাষি ক্ষুদিরামবাবু নিজেই বাইক চালিয়ে খুকুড়দহ বাজারে ফুল বিক্রি করতে যাচ্ছিলেন। ঘাটাল-মেচোগ্রাম রাস্তার জানাপাড়ার সামনে তাঁকে একটি লরি ধাক্কা মারলে তাঁরও ঘটনাস্থলেই মৃত্যু হয় বলে পুলিস সূত্রে জানা গিয়েছে।
সম্পর্কিত সংবাদ