Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দাসপুরে দুর্ঘটনায় যুবকের মৃত্যু

দাসপুরে দুর্ঘটনায় যুবকের মৃত্যু
  • ২৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ঘাটাল: সোমবার রাতে দাসপুর থানার জগন্নাথপুরে পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতের নাম সজল মেট্যা(২৫)। রাতে একটি চারচাকা গাড়ির সঙ্গে তাঁর বাইকের সংঘর্ষ হয়। তাতেই সজলের মৃত্যু হয়। একজন জখম হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। 
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, ঘাটাল শহরের কুশপাতা থেকে পূর্ব মেদিনীপুরের সীমানা তথা খুকুড়দহ পর্যন্ত রাস্তায় প্রায় দিন দুর্ঘটনা ঘটে। তাদের মধ্যে বাইক দুর্ঘটনার সংখ্যাই ৯০ শতাংশ। গত রবিবার রাতেও দাসপুর গঞ্জে বেপরোয়া গতিতে আসা দু’টি বাইকের মুখোমুখি সংঘর্ষে দাসপুরের সৌনক সাউ(২৫) এবং রাধাকৃষ্ণপুরের রুদ্রনীল রায়ের(২০) মৃত্যু হয়। 
কিন্তু, কেন এই রাস্তায় দুর্ঘটনা ঘটছে? জানা গিয়েছে, ঘাটাল থেকে মেচোগ্রাম পর্যন্ত ৩০ কিলোমিটার রাস্তাটি সম্প্রতি সম্প্রসারণের কাজ শেষ হয়েছে। ফলে ঝাঁ চকচকে ওই রাস্তাটির উপর দিয়ে যানবাহন চলাচলের সংখ্যা এবং গতি দু’টোই বেড়েছে। সেজন্যই এই দুর্ঘটনা হচ্ছে। 
বেলিয়াঘাটার বাসিন্দা চিত্তরঞ্জন পাঁজা, সুলতাননগরের বাসিন্দা কমল সেনাপতি  বলেন, যাঁরা দুর্ঘটনায় জখম হচ্ছেন বা মারা যাচ্ছেন তাঁদের বেশিরভাগেরই বয়স ৩০ বছরের মধ্যে। বেপরোয়া গতিতে বাইক চালানোর জন্যই দুর্ঘটনাগুলি হচ্ছে। তাছাড়া রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে রাখার কারণেও দুর্ঘটনা ঘটছে।
সম্পর্কিত সংবাদ