Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দাসপুরে দেহ উদ্ধার

দাসপুরে দেহ উদ্ধার
  • ২৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ঘাটাল: শুক্রবার সকালে দাসপুর থানার খুকুড়দহ গ্রামে নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়াল। মৃতের নাম ওমপ্রকাশ প্রামাণিক(৪৪)। ওই গ্রামেই তাঁর বাড়ি। পুলিস জানিয়েছে, এদিন সকালে বাড়ির সামনের পুকুর থেকে তাঁর দেহ উদ্ধার হয়। এদিনই মৃতদেহের ময়নাতদন্ত করা হয়। কোনও কারণে পা পিছলে পুকুরে পড়ে গিয়েই তাঁর মৃত্যু হয়েছে বলে পুলিসের প্রাথমিক অনুমান।
Advertisement
সম্পর্কিত সংবাদ