সংবাদদাতা, ঘাটাল: ব্যাঙ্কের কাউন্টারের সামনে থেকে স্বসহায়ক গোষ্ঠীর মহিলার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠল। সোমবার দুপুরে দাসপুর থানার খুকুড়দহের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কাউন্টারের সামনে ঘটনাটি ঘটেছে। কণিকা দাস নামের ওই মহিলার কাছ থেকে সাড়ে ১২ হাজার টাকা ছিনতাই হয়েছে বলে জানা গিয়েছে। এনিয়ে দাসপুর থানায় অভিযোগও জমা পড়েছে। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। ব্যাঙ্কের সিসি ক্যামেরার ফুটেজ পুলিস খতিয়ে দেখবে।
Advertisement
কণিকার বাড়ি ওই থানারই আড়খানা গ্রামে। তিনি ওই গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর দলনেত্রী। এদিন ছেলেকে নিয়ে তিনি স্টেট ব্যাঙ্কের খুকুড়দহ শাখায় গোষ্ঠীর ৪৯ হাজার টাকা জমা দিতে যান। কণিকা বলেন, অত টাকা থাকায় আমি ও আমার ছেলে দু’জনেই জমা দেওয়ার লাইনে দাঁড়াই। হঠাৎ এক ব্যক্তি সামনে এসে দাঁড়িয়ে বলতে শুরু করে, আমাদের কাছে নাকি অনেক জাল টাকা রয়েছে। অচেনা লোকটির কথায় প্রথমে কণিকারা পাত্তা দেননি। বারংবার একই কথা বলতে থাকায় কণিকারা ব্যাগ থেকে টাকার প্যাকেটটি বের করেন। টাকাগুলি দেখতে থাকেন। সেসময় লোকটি এক গোছা টাকা ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। পরে দেখা যায়, ওই ব্যক্তি সাড়ে ১২ হাজার টাকা নিয়ে পালিয়েছে।
তবে ব্যাঙ্কের এক আধিকারিক বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি জানান, কণিকা যখন ব্যাঙ্কে আসেন, তখন ব্যাঙ্কে বেশি গ্রাহক ছিলেন না। সেই সময় ওই ধরনের ঘটনা ঘটার কথা নয়। কণিকা বলেন, টাকা ছিনিয়ে পালানোর পরই আমি চিৎকার করে ব্যাঙ্কের কর্মীদের জানাই। তাঁরা আমার কথায় কান দেননি। সিসি ক্যামেরার ফুটেজ দেখানোর অনুরোধ করেছিলাম। ব্যাঙ্ক জানিয়ে দেয়, পুলিসের নির্দেশ না পেলে তারা কাউকে সিসি ক্যামেরার ফুটেজ দেখাবে না।