Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দাসপুরে বিষপান করে যুবকের মৃত্যু

দাসপুরে বিষপান করে যুবকের মৃত্যু
  • ৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ঘাটাল: দাসপুর থানার পাইকান বোয়ালিয়ায় বিষক্রিয়ায় মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম ধনঞ্জয় বড়দোলই (৩২)। মঙ্গলবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, এদিনই তাঁর মৃতদেহের ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়। পারিবারিক অশান্তির জেরেই ধনঞ্জয়বাবু আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে পুলিস প্রাথমিকভাবে অনুমান করছে। ধনঞ্জয়বাবুর বাড়িতে কয়েক দিন ধরেই অশান্তি চলছিল। রবিবার সকালে তিনি বিষপান করেন। বিষয়টি জানার পরই তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এদিন সকালে তিনি মারা যান। 
Advertisement
সম্পর্কিত সংবাদ