Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দাসপুরে বাজপাখি উদ্ধার

দাসপুরে বাজপাখি উদ্ধার
  • ২৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ঘাটাল: দাসপুর থানার সামাট গ্রামে একটি বিশাল বাজ পাখি উদ্ধার করল স্থানীয়রা। পাখিটি একটি ধান জমির ধারে বসেছিল। রবিবার স্থানীয়রা পাখিটিকে উদ্ধার করে বন দপ্তরে খবর দেন। বনদপ্তরের ঘাটাল মহকুমা সোশ্যাল ফরেস্ট্রির অধীন বন্যপ্রাণী উদ্ধারকারী টিমের সদস্য মলয়কুমার ঘোষ বলেন, ‘ওখানে একটি পাখি পাওয়া গিয়েছে বলে খবর এসেছে। প্রাথমিকভাবে যা জেনেছি তা থেকে অনুমান করা হচ্ছে, পাখিটি কোনও কারণে অসুস্থ বলে উড়তে পারেনি। পাখিটি উদ্ধার করার ব্যবস্থা চলছে।’
Advertisement
ওই গ্রামের বাসিন্দা অর্পিতা পাত্র, রতন জানা প্রমুখ বলেন, ‘শনিবার থেকেই বাজ পাখিটি মাঠের আলে বসে ঝিমচ্ছিল। ধরতে গেলে পাখিটির সমস্যা হতে পারে এবং বন্যপ্রাণী ধরা উচিত নয় তাই ওইদিন পাখিটিকে ধরার চেষ্টা করা হয়নি। কিন্তু এদিনও একইভাবে বসে থাকতে শেয়াল ও কুকুরের হাত থেকে বাঁচাতে পাখিটিকে মাঠ থেকে তুলে নিয়ে এসে বন দপ্তরে খবর দেওয়া হয়।’ অর্পিতা জানান, পাখিটির সাড়ে তিন-চার ফুট করে এক একটি ডানা। দেহটিও দু’ফুটের মতো লম্বা। দেহে কোনও ক্ষতের চিহ্ন নেই। এই এলাকায় এই ধরনের বাজ পাখি দেখা যায় না। কী করে পাখিটি এল তা নিয়েই এলাকায় জল্পনা চলছে। -নিজস্ব চিত্র
সম্পর্কিত সংবাদ