সংবাদদাতা, ঘাটাল: মঙ্গলবার ভরদুপুরে চোরের হানায় সর্বস্ব খোয়াল দাসপুর থানার চককৃষ্ণবাটির একটি পরিবার। সোনা ও টাকা মিলিয়ে পাঁচ লক্ষাধিক টাকার জিনিস খোয়া যায়। ভর দুপুরে চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। পুলিস জানিয়েছে, ওই পরিবারের তরফে অভিযোগ পেয়ে তদন্ত শুরু করা হয়েছে।
Advertisement
গৃহকর্তা পেশায় স্বর্ণকার বাবলু পাত্র কর্মসূত্রে কলকাতায় থাকেন। তাঁর স্ত্রী কাজল পাত্র বাড়ির পাশের একটি জল ফ্যাক্টরিতে কাজ করেন। তাঁদের ছেলে স্কুলে ছিল। বাড়ি ফাঁকাই ছিল। কাজলদেবী বলেন, এদিন দুপুর দেড়টা নাগাদ খাওয়ার জন্য বাড়ি ফিরে দেখি, ঘরের দরজা খোলা। ঘরের সবকিছু লণ্ডভণ্ড। আলমারি ভাঙা। গয়না, টাকা সব উধাও। কাজলদেবী নিজেও হতভম্ব হয়ে পড়েন।



