Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দাসপুরে ভাঙা কালভার্টে দুর্ঘটনা

দাসপুরে ভাঙা কালভার্টে দুর্ঘটনা
  • ১৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, ঘাটাল: ভাঙা কালভার্ট। গ্রাম পঞ্চায়েতকে বারবার জানালেও তা সংস্কার করা হয়নি। রবিবার দাসপুর থানার তেঘরিয়ার কালভার্ট থেকে পড়ে গুরুতর জখম হন এক মহিলা। পুলিস জানিয়েছে, একজন মহিলা কালভার্ট থেকে পড়ে জখম হয়েছে খবর এসেছে। মহিলার পরিচয় জানা যায়নি। দাসপুর-১ ব্লকের ঝুমঝুমি-দাদপুর রাস্তার মাঝে তেঘরিয়ায় একটি কালভার্ট ছিল। সেই কালভার্টটি বেশ কয়েক বছর আগেই ভেঙে গিয়েছে। এদিন এক ব্যক্তি বাইকে করে ওই কালভার্ট পেরোচ্ছিলেন। ওই সময়ই পাটাতন থেকে বাইকটি খালে পড়ে যায়। বাইক চালক অল্প বিস্তর জখম হলেও তাঁর সওয়ারি মহিলা গুরুতর জখম হয়েছেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ