Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দাসপুরে আগুনে ভস্মীভূত বাড়ি

দাসপুরে আগুনে ভস্মীভূত বাড়ি
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ঘাটাল: শুক্রবার রাতে দাসপুর থানার কল্মীজোড়ে আগুন লেগে একটি বাড়ি পুড়ে ছাই হয়ে গেল। বাড়ির ভিতর থাকা আসবাবপত্র ও নথিপত্রের সঙ্গে বেশ কয়েক গ্রাম সোনার গয়না ও নগদ ৫০ হাজার টাকাও পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে জানিয়েছেন গৃহকর্তা শ্রীমন্ত মান্না। শর্টসার্কিটের ফলেই মাটির বাড়িতে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।পেশায় সিভিক ভলান্টিয়ার শ্রীমন্তবাবু ডিউটিতে গিয়েছিলেন। তাঁর স্ত্রী চন্দনা মান্না জানান, তিনি সন্ধ্যার পর বাড়িতে তালা দিয়ে বাইরে বেরিয়েছিলেন। মিনিট দশেক পরই প্রতিবেশীরা খবর দেন বাড়ি থেকে তীব্র ধোঁয়া বের হচ্ছে। তারপরই বাড়ির সামনে পৌঁছে দেখেন বাড়িটি দাউদাউ করে জ্বলছে। স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর কাজে হাত দেন। পরে দমকলের একটি ইঞ্জিন এসে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শ্রীমন্তবাবু বলেন, পরণের পোশাক ছাড়া আর তার কিছুই নেই। আলমারিতে যে সোনা রাখা ছিল সেগুলিও আগুনের তাপে গলে গিয়ে মাটিতে মিশে গিয়েছে। নগদ ৫০হাজার টাকার নোটগুলিও পুড়ে ছাই হয়ে গিয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ