Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দেশের ‘সেরা থানা’র স্বীকৃতির লড়াইয়ে নাগরাকাটা থানা

দেশের ‘সেরা থানা’র স্বীকৃতির লড়াইয়ে নাগরাকাটা থানা
  • ১১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নাগরাকাটা: দেশের মধ্যে ‘সেরা থানা’ স্বীকৃতির লড়াইয়ে এগিয়ে নাগরাকাটা থানা। শুধু জলপাইগুড়ি জেলাই নয়, উত্তরবঙ্গের মধ্যে পরিদর্শনের তালিকায় রয়েছে এই থানা। এজন্য ‘নমিনেশন’ পাওয়া নাগরাকাটা থানা মঙ্গলবার পরিদর্শন করে গেলেন রাজ্যপুলিসের কর্তারা। 
Advertisement
এদিন এডিজি (সিআইএফ) অজয় নন্দা-র নের্তৃত্বে উচ্চপদস্থ পুলিস আধিকারিকরা থানায় এসে পরিকাঠামো সহ আনুষঙ্গিক যাবতীয় বিষয়  সরেজমিনে খতিয়ে দেখে যান। এদিন অজয় নন্দার সঙ্গে ছিলেন আইজিপি (রেলওয়ে) দেবব্রত দাস, উত্তরবঙ্গের ডিআইজি (সশস্ত্র পুলিস) অবধেশ পাঠক, পুলিস সুপার খাণ্ডবাহালে উমেশ গণপত, জেলার অতিরিক্ত পুলিস সুপার (গ্রামীণ) সমীর আহমেদ, নাগরাকাটা থানার আইসি কৌশিক কর্মকার। ‘সেরা থানা’র মর্যাদা প্রাপ্তির প্রতিযোগিতায় নাগরাকাটা এই প্রথম অবতীর্ণ হয়েছে।
জেলা পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপত বলেন, রাজ্যের আরো দু তিনটি থানায় এই পরিদর্শন হবে। ফলাফল পরে জানা যাবে।
সম্পর্কিত সংবাদ