সংবাদদাতা, চাঁচল: চাঁচল ২ ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের চৌধুরী পাড়ায় পাকা রাস্তার কাজের শিলান্যাস হল শুক্রবার। শিলান্যাস করেন জেলা পরিষদের সদস্য আব্দুল হাই। উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান ছবি সরকার, চাঁচল ২ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ মহম্মদ আশরাফুল হক, মৎস্য কর্মাধ্যক্ষ জিন্নাতুন, বন ও ভূমি কর্মাধ্যক্ষ সরিফন বিবি। আব্দুল বলেন, দশ লক্ষ টাকায় তিনশো মিটার রাস্তা পাকা হবে।



