Bartaman Logo
১৫ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

পাক সীমান্ত বন্ধ হওয়ায় দাম বাড়তে পারে ড্রাই ফ্রুটসের

পাক সীমান্ত বন্ধ হওয়ায় দাম বাড়তে পারে ড্রাই ফ্রুটসের
  • ২ মে, ২০২৫ ১৫:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পহেলগাঁওয়ের হামালার প্রেক্ষিতে ভারত-পাকিস্তান সীমান্ত বন্ধ হয়ে যাওয়ায় বাড়তে চলেছে আফগানিস্তান থেকে আসা পেস্তা, বাদাম, আখরোট, কিশমিশের দাম। কমপক্ষে ২০ শতাংশ দাম বাড়বে। এমনিতেই ড্রাই ফ্রুটস দামি। তারউপর আরও দাম বাড়লে ব্যবসায় ঘাটতির আশঙ্কায় দিল্লির ড্রাই ফ্রুটের পাইকারি বাজার খড়ি বাওলি।  

Advertisement

পুরনো দিল্লির চাঁদনি চকের কাছে এই বাজারেই আফগানিস্তান থেকে আসে পেস্তা, বাদাম, আখরোটের মতো উপকারি ড্রাই ফ্রুটস। পাকিস্তান সীমান্ত বন্ধ হয়ে ‌যাওয়ায় এখন বিকল্প রাস্তা ইরান হয়ে আসা। এতে সময় লাগবে অনেক বেশি। তারই সঙ্গে পরিবহণ খরচ যাবে বেড়ে। সেক্ষেত্রে আফগানিস্তান থেকে ড্রাই ফ্রুটস আসতে দু মাসও সময় লেগে যেতে পারে।  
খড়ি বাওলি ড্রাই ফ্রুটস ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রাজীব বাত্রা বলেন, আটারি-ওয়াঘা সীমান্ত বন্ধ হয়ে যাওয়ায় নানাপ্রকার ড্রাই ফ্রুটস সীমান্তে আটকে রয়েছে। দীর্ঘপথে ইরান হয়ে পেস্তা, বাদাম, আখরোট, কিশমিশ, শুকনো ডুমুর আনতে দাম কমপক্ষে ২০ শতাংশ বেড়ে যাবে। তবে দাম বাড়ার বিষয়টি ম্যানেজ করতে সরকার ব্যবসায়ীদের আফগানিস্তানের পাশাপাশি আমেরিকার দিকে নজর ঘোরাতে পরামর্শ দিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ