Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

দুর্গাপুর মহকুমা হাসপাতালে মদ্যপ যুবকদের তাণ্ডব! আটক ৬, উত্তেজনা

রোগী দেখাতে এসে দুর্গাপুর মহকুমা হাসপাতালে তাণ্ডব চালাল মদ্যপ যুবকেরা। রবিবার রাতে এই ঘটনা ঘটেছে। যার জেরে হাসপাতাল চত্বরে আতঙ্ক ছড়িয়েছে।

দুর্গাপুর মহকুমা হাসপাতালে মদ্যপ যুবকদের তাণ্ডব! আটক ৬, উত্তেজনা
  • ২ জুন, ২০২৫ ১৩:০৬
Prefer us on Google

দুর্গাপুর, সংবাদদাতা: রোগী দেখাতে এসে দুর্গাপুর মহকুমা হাসপাতালে তাণ্ডব চালাল মদ্যপ যুবকেরা। রবিবার রাতে এই ঘটনা ঘটেছে। যার জেরে হাসপাতাল চত্বরে আতঙ্ক ছড়িয়েছে।

Advertisement

জানা গিয়েছে, রবিবার রাতে সাড়ে বারোটা নাগাদ প্রায় ২০ জন মদ্যপ যুবকদের একটি দল একজন রোগীকে নিয়ে হাসপাতালে আসে। তাঁদের দাবি ছিল, অন্য রোগীদের বাদ দিতে তাঁদের রোগীকেই আগে দেখতে হবে। হাসপাতালের এমার্জেন্সি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ও নার্সরা সেই দাবি নাকচ করলে শুরু হয় অশান্তি। 

মদ্যপ যুবকেরা হাসপাতালে রীতিমতো তাণ্ডব শুরু করে বলে অভিযোগ। ভেঙে দেওয়া হয় হাসপাতালের এমার্জেন্সি বিভাগের কাঁচের দরজা। মারধরের চেষ্টা করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা বেসরকারি নিরাপত্তারক্ষীদেরকেও।খবর পেয়ে ঘটনাস্থলে আসে নিউ টাউনশিপ থানার পুলিস। তারা ৬ জনকে আটক করে নিয়ে গিয়েছে। ঘটনার জেরে দুর্গাপুর মহকুমা হাসপাতালে এখনও উত্তেজনা রয়েছে। হাসপাতালের সুপার ধীমান মণ্ডল জানান,পুলিসে অভিযোগ দায়ের করা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ