Bartaman Logo
৯ জুন, ২০২৬

অসম থেকে উদ্ধার ২ কোটি টাকার মাদক, গ্রেফতার ২

অভিনব কায়দায় পাচার করা হচ্ছিল মাদক দ্রব্য। কিন্তু পুলিশি অভিযানে ভেস্তে গেল সমস্ত পরিকল্পনা। বিপুল পরিমাণ মাদক উদ্ধার করল অসমের গোরচুক থানার পুলিশ।

অসম থেকে উদ্ধার ২ কোটি টাকার মাদক, গ্রেফতার ২
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১৪:১২
Prefer us on Google

গুয়াহাটি, ৫ ফেব্রুয়ারি: অভিনব কায়দায় পাচার করা হচ্ছিল মাদক দ্রব্য। কিন্তু পুলিশি অভিযানে ভেস্তে গেল সমস্ত পরিকল্পনা। বিপুল পরিমাণ মাদক উদ্ধার করল অসমের গোরচুক থানার পুলিশ। গোরচুক শহরের আনন্দ নগর এলাকায় গোয়েন্দা শাখার নেতৃত্বে চালানো এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করা হয়েছে। অভিযানে দু'জন মাদক পাচাররীকেও গ্রেফতার করা হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় ৩৬০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। যা ৩০টি প্লাস্টিকের সাবানের বাক্সের ভিতরে কায়দা করে লুকিয়ে রেখে ছিল পাচারকারীরা। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক মূল্য ২ কোটি টাকা। ঘটনাস্থল থেকেই অভিযুক্তদের গ্রেফতার করা হয়। অভিযান চলাকালীন পুলিশ অভিযুক্তদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে যে উদ্ধার হওয়া হেরোইন মিজোরামের চম্পাই এলাকা থেকে শহরে পাচার করা হয়েছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা তাঁর এক্স হ্যান্ডলে এই ঘটনায় গতকাল পোষ্ট করে জানিয়েছিলেন, 'পার্শ্ববর্তী রাজ্য থেকেই এই মাদকগুলি অসমে পাচার করা হয়েছে। দ্রুত এই ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ