Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

বলঞ্চায় মাদকের রমরমা কারবার, পদক্ষেপ দাবি

ইসলামপুরে দেদার বিক্রি হচ্ছে ব্রাউন সুগার। প্রতি পুরিয়া বিকোচ্ছে ৩০০ টাকা দরে। মাদকে আসক্ত হচ্ছে যুবরা। বিষয়টি নিয়ে রীতিমতো উদ্বেগে অভিভাবকরা।

বলঞ্চায় মাদকের রমরমা কারবার, পদক্ষেপ দাবি
  • ৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ইসলামপুর: ইসলামপুরে দেদার বিক্রি হচ্ছে ব্রাউন সুগার। প্রতি পুরিয়া বিকোচ্ছে ৩০০ টাকা দরে। মাদকে আসক্ত হচ্ছে যুবরা। বিষয়টি নিয়ে রীতিমতো উদ্বেগে অভিভাবকরা। এবিষয়ে ইতিমধ্যে ইসলামপুর থানায় স্মারকলিপি দিয়েছেন বলঞ্চা এলাকার একাংশ বাসিন্দা। তাঁদের অভিযোগ, অবৈধ কারবার রুখতে পুলিস, প্রশাসনকে বারবার মৌখিকভাবে জানালেও কাজ হয়নি। তাই স্মারকলিপি দেওয়া হয়েছে। ইসলামপুর পুরসভার ৮ নং ওয়ার্ডে তিস্তা ক্যানেল সংলগ্ন বলঞ্চা এলাকায় অবৈধ মাদকের রমরমা কারবার চলছে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দা গুনজারা খাতুন বলেন, মাদক কারবারিদের খপ্পরে পড়ছে এলাকার কমবয়সী ছেলেরা। পড়াশোনা ঠিকঠাক না করে কারবারিদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। 

Advertisement

ভবিষ্যতের কথা চিন্তা করে পুলিস, প্রশাসনের দ্বারস্থ হয়েছি। আরেক বাসিন্দা হাসিমুদ্দিন বলেন, কয়েকবার মৌখিকভাবে পুলিসকে বলা হলেও কাজ হয়নি। এভাবে দিনের পর দিন অবৈধ কারবার চলতে পারে না। এলাকার ছেলেরা নেশায় আসক্ত হয়ে পড়ছে।স্থানীয় কাউন্সিলার মুজাফফর হুসেন বলেন, বলঞ্চা এলাকায় অবৈধ মাদক কারবার নিয়ে থানা, এসপি অফিসে কারবারিদের নাম  ঠিকানা দিলেও পুলিস ব্যবস্থা নেয়নি। মাদক কারবারিরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বলঞ্চা থেকে শহরের বিভিন্ন এলাকায় পুড়িয়া সাপ্লাই করা হয়। 
কিছু এলাকায় মাদক কারবারিদের জাল ছড়িয়ে আছে। নেশার টাকা জোগার করার জন্য ছোটখাট চুরিও করছে যুবকরা। ইসলামপুর পুলিস জেলার অতিরিক্ত সুপার ডেন্ডুপ শেরপা বলেন, এই বিষয়ে থানাকে লাগাতার অভিযান চালাতে নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ