নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: কাল, সোমবার থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে। রামপুরহাট গার্লস হাইস্কুলের দুই ছাত্রী ফর্ম ফিলআপ না করায় অ্যাডমিট কার্ড পায়নি বলে শনিবার জানাজানি হয়। তাদের পরীক্ষা দেওয়া প্রায় অসম্ভব হয়ে ওঠে। বিষয়টি জানার পরই জেলার উচ্চ মাধ্যমিকের যুগ্ম আহ্বায়ক অভিজিত্ নন্দন সংসদের সভাপতির সঙ্গে যোগাযোগ করেন। এদিনই কলা বিভাগের ওই দুই ছাত্রীর ফর্ম ফিলআপের বন্দোবস্ত করা হয়। সমস্ত প্রক্রিয়া শেষে বর্ধমান রিজিওনাল অফিস থেকে তাদের অ্যাডমিট কার্ড ইস্যু করা হয়। অভিজিৎবাবু বলেন, দুই ছাত্রী পরীক্ষা দিতে পারবে না শুনে উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম। তড়িঘড়ি সংসদের সভাপতির সঙ্গে কথা বলি। সভাপতির অনুমতিতেই ওই দুই ছাত্রীর ফর্ম ফিলআপ সম্ভব হয়েছে। তারাও পরীক্ষা দিতে পারবে।



