Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দু’টি ক্যাম্প থেকে ৯১৫ পড়ুয়ার মধ্যে সাইকেল বিলি

দু’টি ক্যাম্প থেকে ৯১৫ পড়ুয়ার মধ্যে সাইকেল বিলি
  • ১০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: শিলিগুড়িতে সবুজসাথী প্রকল্পের সাইকেল পেল প্রায় ৯১৫ জন পড়ুয়া। বৃহস্পতিবার মহকুমার দু’টি জায়গায় ক্যাম্প করে ছাত্রছাত্রীদের মধ্যে সাইকেল বিলি করা হয়। এজন্য ফাঁসিদেওয়া ব্লকের আমবাড়ি স্কুলে এবং শিলিগুড়ি শহরের রামকৃষ্ণ সারদামণি হাইস্কুলে ক্যাম্পগুলি করা হয়। ওই পড়ুয়ারা নবম ও দশম শ্রেণিতে পড়ে। ফাঁসিদেওয়ার ক্যাম্প থেকে গ্রামীণ এলাকার চারটি স্কুলের ৫০০ পড়ুয়ার মধ্যে সাইকেল দেওয়া হয়। এখানে উপস্থিত ছিলেন অনগ্রসর শ্রেণিকল্যাণ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বুলুচিক বরাইক, সংশ্লিষ্ট দপ্তরের প্রকল্প আধিকারিক বীরবিক্রম রায় এবং ফাঁসিদেওয়ার বিডিও বিপ্লব বিশ্বাস।      
Advertisement
শিলিগুড়ি ক্যাম্পে হাজির ছিলেন মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, মহকুমাশাসক অবধ সিঙ্গল সহ অন্যান্যরা। এখানে রামকৃষ্ণ সারদামণি হাইস্কুল, নীলনলিনী বিদ্যামন্দির ও হাকিমপাড়া বালিকা বিদ্যালয়ের ৪১৫ পড়ুয়ার হাতে সাইকেল তুলে দেওয়া হয়েছে। নতুন বছরের শুরুতেই দু’টি ক্যাম্প থেকে সাইকেল পেয়ে উচ্ছ্বসিত পড়ুয়ারা। শিলিগুড়ির অনগ্রসর শ্রেণিকল্যাণ দপ্তরের প্রকল্প আধিকারিক বলেন, এবার মহকুমায় ১৩ হাজার ৫০০ ছাত্রছাত্রীকে সবুজসাথী প্রকল্পে সাইকেল বিলি করা হবে। এদিন দু’টি ক্যাম্প করে ৯১৫ জনকে সাইকেল দেওয়া হয়েছে। এখন মহকুমার বিভিন্ন পয়েন্টে সাইকেল ফিটিংয়ের কাজ চলবে। পর্যায়ক্রমে বাকি ছাত্রছাত্রীদের মধ্যে সাইকেল বিলি করা হবে।  
সম্পর্কিত সংবাদ