সংবাদদাতা, আলিপুরদুয়ার: মঙ্গলবার আলিপুরদুয়ার জেলা দায়রা আদালত পৃথক দু’টি খুনের অভিযোগে এক ব্যক্তিকে যাবজ্জীবন ও অন্য এক ব্যক্তিকে আট বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে। যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তির নাম কাজলচিক বরাইক ও আটবছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তির নাম সাইরাজ কিন্ডো।
Advertisement
আদালতের সরকারি আইনজীবী সুহৃদ মজুমদার বলেন, আদালত কাজলচিক বরাইককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া ছাড়াও ১০ হাজার টাকা জরিমানা করেছে। অনাদায়ে আরও ছ’মাস জেলের নির্দেশ দিয়েছে। এছাড়াও খুন হওয়া মৃতের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে। অন্যদিকে, সাইরাজ কিন্ডোকে আটবছর সশ্রম কারাদণ্ড দেওয়া ছাড়াও আদালত ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছ’মাস জেলের নির্দেশ দিয়েছে।
সরকারি আইনজীবী বলেন, আলিপুরদুয়ারের পাটকাপাড়া চা বাগানের কাজলচিক বরাইকের বিরুদ্ধে গত বছরের ৯ সেপ্টেম্বর রাতে সঞ্জীব মুন্ডা নামে এক ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে খুন করার অভিযোগ ওঠে। এই খুনের মামলায় ১১ জন সাক্ষী দেন।
অন্যদিকে, জয়গাঁর সাইরাজ কিন্ডোর বিরুদ্ধে গত বছরের ১৮ জুলাই নিজের স্ত্রী গীতা কুর্মীকে কাঠের বাটাম দিয়ে হত্যা করার অভিযোগ ওঠে। এই মামলায় ১০ জন সাক্ষ্য দেয়। সাক্ষীদের মধ্যে এক নাবালকও আছে। মূলত ওই নাবালকের সাক্ষ্যর ভিত্তিতেই ৩০২ ধারায় পরিকল্পিত খুনের অভিযোগ দোষী সাব্যস্ত করে আদালত সাইরাজ কিন্ডোকে আটবছর সশ্রম কারাদণ্ড দেয়। সরকারি আইনজীবী সুহৃদ মজুমদার বলেন, সমাজকে অপরাধমুক্ত করতে আদালতের এই রায় মানুষকে নতুন দিশা দেখাবে।