Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দু’টি ঝুলন্ত মৃতদেহ উদ্ধার 

দু’টি ঝুলন্ত মৃতদেহ উদ্ধার 
  • ৩০ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালিয়াগঞ্জ: বাপের বাড়ি থেকে উদ্ধার হল বধূর ঝুলন্ত দেহ। কালিয়াগঞ্জের পূর্ব গোয়ালগাঁও এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। পুলিস জানিয়েছে, মৃতার নাম ঝর্ণা রায়(২৬)। কালিয়াগঞ্জের খটসায় বিয়ে হলেও, অসুস্থ থাকায় মাসখানিক ধরে চিকিৎসার জন্য বাপের বাড়িতে ছিলেন তিনি। বৃহস্পতিবার রাতে বাপের বাড়ির শোবার ঘরে মেয়ের ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের লোকরা। পুলিস দেহ উদ্ধার করে রাতে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। 
Advertisement
অপরদিকে, হেমতাবাদের বাঙ্গালবাড়ি গ্রাম পঞ্চায়েতের উত্তর নূরপুর গ্রামে শোবার ঘর থেকে উদ্ধার হয়েছে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ। পুলিস জানিয়েছে, মৃতের নাম দুলাল সিং(৫০)। শুক্রবার দুপুরে নিজের ঘর থেকে তাঁর দেহ উদ্ধার করে হেমতাবাদ থানার পুলিস। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে রায়গঞ্জ মেডিক্যালের মর্গে। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। শুরু হয়েছে অস্বাভাবিক মৃত্যুর মামলা। 
সম্পর্কিত সংবাদ