Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দু’সপ্তাহেই পিচের রাস্তায় ফাটল, রেলের কাজে প্রশ্ন শ্রীরামপুরে 

দু’সপ্তাহেই পিচের রাস্তায় ফাটল, রেলের কাজে প্রশ্ন শ্রীরামপুরে 
  • ৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, হবিবপুর: কিছুদিন আগেই সীমান্ত এলাকার সিঙ্গাবাদ রেলক্রসিং সংলগ্ন রেল লাইনের দু’ধারে প্রায় ১৫ মিটার করে পিচের রাস্তা সংস্কার করা হয়েছে রেলের তরফে। সংস্কারের পর গাড়ি চলাচল শুরু হয়। দুই সপ্তাহের মধ্যে পিচের রাস্তার বেশ কিছুটা অংশে ফাটল ধরে বসে গিয়েছে বলে অভিযোগ। নিম্নমানের কাজ নিয়ে সরব হয়েছেন হবিবপুর ব্লকের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের স্থানীয়রা। রাস্তার কাজটি খতিয়ে দেখে শীঘ্রই ব্যবস্থা নেওয়া  হবে বলে রেলের তরফে জানানো হয়েছে।
Advertisement
শ্রীরামপুর এলাকায় গ্রামে ঢোকার মুখে রেলক্রসিং সংলগ্ন প্রধান রাস্তা দিয়ে বাস, ট্রাক্টর সহ বিভিন্ন গাড়ি চলাচল করে। দীর্ঘদিন ধরে রাস্তাটি কঙ্কালসার অবস্থায় ছিল। রেলের তরফে পিচ করে রাস্তা সংস্কার হয়। ভাদু হেমব্রম নামে এলাকার এক বাসিন্দা জানান, সংস্কারের দুই সপ্তাহের মধ্যেই রাস্তার বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে। রাস্তাটি ধসে পড়ে। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ হয়েছে। সেজন্যই রাস্তায় ফাটল ধরেছে বলে অভিযোগ স্থানীয়দের। তাঁদের দাবি, অবিলম্বে রেলের তরফে তদন্ত করে রাস্তাটি সংস্কার করা হোক। 
সম্পর্কিত সংবাদ