Bartaman Logo
১৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

দু’পক্ষের সংঘর্ষে জখম ছয়, ধৃত আট

জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে গুরুতর জখম ছয়জন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য রায়গঞ্জের রামপুর গ্রামপঞ্চায়েতের দুর্গাপুরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জমি দখলকে কেন্দ্র করে রহিম আলি ও এহসান আলির মধ্যে বচসা প্রায় দেড় মাস ধরে।

দু’পক্ষের সংঘর্ষে জখম ছয়, ধৃত আট
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রায়গঞ্জ: জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে গুরুতর জখম ছয়জন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য রায়গঞ্জের রামপুর গ্রামপঞ্চায়েতের দুর্গাপুরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জমি দখলকে কেন্দ্র করে রহিম আলি ও এহসান আলির মধ্যে বচসা প্রায় দেড় মাস ধরে। শুক্রবার সকালে সেই জায়গায় রহিম বাড়ি তৈরি করতে গেলে এহসান বাধা দেয়। দুজনের মধ্যে শুরু হয় বচসা। খরব পেয়ে ঘটনাস্থলে আসে পুলিস। দু’পক্ষকেই থানায় ডাকা হয়। 
Advertisement
পুলিস ঘটনাস্থল থেকে চলে এলে ফের দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এহসান বলেন, জমি আমাদের নামে রেকর্ড থাকলেও রহিমের লোকরা দখল করতে আসে। বাধা দিলে আমাদের মারধর করা হয়। রহিম পাল্ট এহসানের লোকদের বিরুদ্ধে জায়গা দখল ও মারধরের অভিযোগ করেছেন। ঘটনায় দু’পক্ষের ছয়জনকে আহত অবস্থায় রায়গঞ্জ মেডিক্যালে ভর্তি করা হয়। রায়গঞ্জ থানার আইসি বিশ্বাশ্রয় সরকার বলেন, দু’পক্ষের আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিস তদন্ত করছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ