নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: দীর্ঘদিনের দাবি মিটল জলপাইগুড়ি শহরের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। অবশেষে নতুন রাস্তা পাচ্ছেন তাঁরা। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তরফে ২কোটি ৪ লক্ষ টাকায় সেখানে প্রায় দেড় কিমি পেভার ব্লকের রাস্তা হচ্ছে। মঙ্গলবার কাজের সূচনা হয়। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি সদরের বিধায়ক প্রদীপকুমার বর্মা, স্থানীয় কাউন্সিলার নীলম চক্রবর্তী (শর্মা)। ইন্দিরা কলোনির শঙ্কর মুখোপাধ্যায় স্ট্যাচু লেন থেকে রাজবাড়িপাড়া ক্লাব পর্যন্ত রাস্তা তৈরি হবে। ওই ওয়ার্ডে এর আগে প্রায় চার কোটি টাকার রাস্তা করেছে পুরসভা।



