Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দু’দিনের বাগদেবীর আরাধনায় শেষ বেলায় জমে উঠল বাজার  

দু’দিনের বাগদেবীর আরাধনায় শেষ বেলায় জমে উঠল বাজার
 
  • ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: এবার দু’দিন ধরে রয়েছে সরস্বতী পুজোর তিথি। বরিবার দুপুর থেকে তিথি শুরু হচ্ছে। থাকবে সোমবার সকাল পর্যন্ত। তাই শনিবার পুজোর আগের দিনও তেমন ভিড় ছিল না বাজারগুলিতে। রবিবার সকাল থেকেই ভিড় উপচে পড়ে কেনাকাটায়। একটু সস্তায় ব্যাগ ভর্তি করতে ফল ও ফুলের দোকানে ভিড় জমায় বাঙালি। এমনকী, সারি দিয়ে রাখা বাগদেবীর প্রতিমা বিক্রি হল এদিন দুপুর পর্যন্ত। অনেক স্কুল ও কলেজে সোমবার পুজোর আয়োজন করা হয়েছে। তাই এদিন বিকেলেও পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকাদের রাস্তা দিয়ে প্রতিমা নিয়ে যেতে দেখা যায়। অনেকেই বিকেলের দিকে বাজার করেন। এদিন এক একটি গাঁদা ফুলের মালা বিক্রি হয় ২০ টাকা দরে। দোকানিরা চন্দ্রমল্লিকা ও গাঁদার একসঙ্গে গাঁথা মালা এক-একটির দাম হাকাল প্রায় ৬০ টাকা। পাশাপশি ঘটে দেওয়ার ডাব ৪০-৫০ টাকা দরে বিক্রি হল। শহরের অধিকাংশ দোকানে মিষ্টির সাইজ ছোট হয়েছে। শসা, শাঁকালু, কুল সবই কেজি পিছু ৫০টাকার বেশি। আঙুর ১৫০ টাকা কেজি, কমলালেবু ১৫-২০ টাকা পিস বিক্রি হয়। তরমুজ ৮০-৯০ টাকা কেজি।  বহরমপুর, কান্দি, ডোমকল, লালবাগ ও জঙ্গিপুর মহকুমার সদর বাজারগুলিতে এদিন ভালোই ভিড় হয়। শনিবার রাত পর্যন্ত সরস্বতী পুজোর বাজার খুব একটা না জমলেও এদিন বিক্রি ভালো হওয়ায় হাসি ফুটেছে বিক্রেতাদের। বহরমপুরের কান্দি বাসস্ট্যান্ড এলাকার ফুল বিক্রেতা তনিমা সাহা বলেন, রবিবার অনেকেই পুজো করবে ভেবে শনিবার প্রচুর ফুল তুলেছিলাম। কিন্তু রাত পর্যন্ত ভালো বিক্রি হয়নি। তবে রবিবার সকাল থেকে বিক্রি ভালোই হয়েছে। সোমবারেও অনেকে পুজো করবে। সেইমত সোমবার সকালেও বসব। বহরমপুরের গোরাবাজারের বাসিন্দা অমিতাভ মল্লিক বলেন, ছোট একটি ঠাকুরের প্রতিমার দাম ৮০০ টাকা। বাধ্য হয়ে ছাঁচের প্রতিমা কিনলাম। ৫০০ টাকায় পেয়েছি। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ