সংবাদদাতা, ধূপগুড়ি: নিজেও জানতেন না তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এত পরিমাণ টাকা লেনদেন হয়েছে। অ্যাকাউন্ট বন্ধ হওয়ায় হুঁশ ফিরল তাঁর। ব্যাঙ্কে গিয়ে জানলেন অজান্তেই তাঁর অ্যাকাউন্ট থেকে লেনদেন হয়েছে দুই কোটি টাকা। এটা জানার পর ‘ছেড়া দে মা কেঁদে বাঁচি’ অবস্থা ধূপগুড়ির মাগুরমারি-১ গ্রাম পঞ্চায়েতের ঝাড় মাগুরমারির যুবকের। উদ্বিগ্ন যুবক ধূপগুড়ি থানার দ্বারস্থ হন। পুলিস জানিয়েছে, যুবকের সঙ্গে কথা বলে তদন্তে নামা হচ্ছে।
Advertisement
যুবকের অ্যাকাউন্ট থেকে দুই দিনে এত বিপুল পরিমাণ অর্থ লেনদেনের কথা শুনে রীতিমতো স্তম্ভিত হয়ে পড়েন পুলিস অফিসাররাও। বেশকিছু দিন আগে ময়নাগুড়িতেও একইরকম একটি ঘটনা সামনে এসেছিল। ময়নাগুড়ির এক রেস্তরাঁ ব্যবসায়ীর অ্যাকাউন্ট থেকে ৬৯ লক্ষ টাকা লেনদেন হয়েছিল। ওই ঘটনায় হরিয়ানা থেকে পুলিসের একটি দল ময়নাগুড়ি এসে ব্যবসায়ীকে জেরা করে যায়। যদিও ওই ব্যবসায়ী দাবি করেছিলেন লেনদেনের ব্যাপারে জানতেন না। এমনকী লেনদেনের মেসেজও তাঁর মোবাইলে আসেনি। কিন্তু হরিয়ানার পুলিস ১০ দিনের মধ্যে তাঁকে হরিয়ানার কুরুক্ষেত্র সাইবার থানায় দেখা করতে বলে যান। একেইভাবে ঝাড় মাগুরমারির যুবকের অ্যাকাউন্ট থেকে এত বিপুল পরিমাণ আর্থিক লেনদেন হলেও তিনিও জানেন না বলে দাবি করেন। তাঁর কাছেও মেসেজ আসেনি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধূপগুড়ির যুবক তাঁর বাড়ির পাশেই একটি মুদির দোকান চালান। পাশ্ববর্তী একটি রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলে দোকান থেকে অনলাইন মারফত আর্থিক লেনদেনও করেন। রবিবার তিনি দেখেন তাঁর অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। এরপর অ্যাকাউন্টে লেনদেন খতিয়ে দেখতে গিয়ে মাথায় বাজ পড়ে তাঁর। দু’দিনেই তাঁর অ্যাকাউন্ট থেকে দুই কোটি টাকা লেনদেন হয়েছে। দেরি না করে তিনি থানায় দ্বারস্থ হন।
যদিও এ বিষয়ে ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংশ্লিষ্ট শাখার ম্যানেজার কিছু বলতে চাননি। ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন অ্যাকাউন্টে কয়েক ঘণ্টার মধ্যে বিপুল টাকা লেনদেন হয়েছে। তারাও বিষয়টি নিয়ে অবাক। যুবক বলেন, কিছুই বুঝতে পারছি না। গোটা বিষয়টি নিয়ে আতঙ্কে রয়েছি।