সংবাদদাতা, ময়নাগুড়ি: দু’বছরের শিশুকন্যাকে কামড়েছে বাড়ির পোষ্য কুকুর। সেই রাগে নিজের ভাশুরের বিরুদ্ধেই ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করে বসলেন জখম শিশুটির মা অনিমা সরকার কুণ্ডু। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে ময়নাগুড়ি শহরের ১২ নম্বর ওয়ার্ডের দেবীনগর পাড়ায়।
Advertisement
মহিলার অভিযোগ, ভাশুর পরিতোষ কুণ্ডু বাড়িতে কুকুরের ব্যবসা করেন। সেখানে বিভিন্ন ব্রিডের বিলিতি কুকুর থাকে। তারই মধ্যে একটি কুকুর কিছুদিন আগে ওই শিশুর বাবা রতন কুণ্ডু, মা অনিমা সরকার কুণ্ডু এবং কাকা বুবাই কুণ্ডুকে কামড়ে ছিল। এরফলে তাদের ভ্যাকসিন নিতে হয়েছে। অথচ এই ঘটনায় কোনও ভ্রূক্ষেপ নেই প্রতিবেশী তথা ভাশুর পরিতোষ কুণ্ডুর।
বৃহস্পতিবার দু’বছরের বনিতা কুণ্ডু বারান্দায় বসে খেলছিল। হঠাৎ করেই পরিতোষের কুকুর তাদের বাড়িতে ঢুকে শিশুটিকে কামড়ে দেয়। তার পরনের জামা ছিঁড়ে দেয়। এই ঘটনা দেখে দৌঁড়ে আসে শিশুটির কাকিমা। ততক্ষণে কুকুরটি সেই বাড়ি থেকে পালিয়ে যায়।
রতন বলেন, ছ’মাস আগে আমার ভাইকে ওই কুকুরটিই কামড়েছিল। চার মাস আগে সেটি আমার স্ত্রীকে কামড় দেয়। মাস সাতেক আগে আমাকে কামড়েছিল। বৃহস্পতিবার আমার মেয়েকে কামড়েছে।
শিশুটির মা বলেন, অভিযুক্ত ব্যক্তি বাড়িতে কুকুরগুলিকে ছেড়ে রাখেন। যার জন্য বারবার আমাদের বাড়িতে এসে আক্রমণ করছে। এভাবে চলতে পারে না। আমি ওর শাস্তি চাই। এদিকে অভিযুক্ত ব্যক্তি বলেন, হঠাৎ করে কুকুরটি খাঁচা থেকে বেরিয়ে গিয়েছিল। কামড়ের ব্যাপারটি আমি বলতে পারব না। কারণ আমার কাছে যেসব কুকুর রয়েছে কোনওটিই হিংস্র নয়।