সংবাদদাতা, আলিপুরদুয়ার: শহরের প্যারেড গ্রাউন্ড মাঠে শনিবার খুঁটিপুজো দিয়ে শুরু হল ১৯তম বিশ্ব ডুয়ার্স উৎসবের প্রস্তুতি। উপস্থিত ছিলেন উৎসব কমিটির সাধারণ সম্পাদক সৌরভ চক্রবর্তী, তৃণমূলের জেলা সভাপতি রাজ্যসভার সাংসদ প্রকাশচিক বরাইক, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান মৃদুল গোস্বামী ও জয়গাঁ ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা। এছাড়াও ছিলেন মাদারিহাটের বিধায়ক জয়প্রকাশ টোপ্পো ও দলের আলিপুরদুয়ার টাউন ব্লক সভাপতি ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার দীপ্ত চট্টোপাধ্যায় সহ অন্যরা। ডুয়ার্স উৎসব শুরু হচ্ছে ২ জানুয়ারি। চলবে ১২ জানুয়ারি পর্যন্ত।
Advertisement
সৌরভ চক্রবর্তী বলেন, প্যারেড গ্রাউন্ডে এখন জেলা বইমেলা চলছে। আজ, রবিবার বইমেলা শেষ হলেই ডুয়ার্স উৎসবের জোর প্রস্তুতি শুরু হয়ে যাবে। উৎসব কমিটির সম্পাদক অনুপ চক্রবর্তী বলেন, এক্সপো মেলা সহ প্যারেড গ্রাউন্ডের বিশাল এলাকা নিয়ে এবার ডুয়ার্স উৎসব হবে।



