সংবাদদাতা, আলিপুরদুয়ার: আসন্ন বিশ্ব ডুয়ার্স উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে জেলায় বিজেপির এমপি ও তিন বিধায়ক ছাড়াও সব রাজনৈতিক দলকেই আমন্ত্রণ জানাবে উৎসব কমিটি। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে এ কথা বলেন ডুয়ার্স উৎসব কমিটির সাধারণ সম্পাদক সৌরভ চক্রবর্তী। গত বছরও ডুয়ার্স উৎসবে আমন্ত্রণ জানানো হয়েছিল জেলার বিজেপি বিধায়কদের। কিন্তু আমন্ত্রণ পেয়েও বিজেপি বিধায়করা কেউই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে আসেননি।
Advertisement
আগামী ২ জানুয়ারি প্যারেড গ্রাউন্ডে শুরু হচ্ছে ১৯তম ডুয়ার্স উৎসব। উৎসব চলবে ১২ জানুয়ারি পর্যন্ত। উৎসবের প্রস্তুতি এখন তুঙ্গে। এদিন ডুয়ার্স উৎসব সমিতির অফিসে সাংবাদিক সম্মেলনে সৌরভ বলেন, এই উৎসব ডুয়ার্সের মানুষের কাছে একটা আবেগ। এই উৎসবে কোনও রাজনৈতিক রং দেখা হয় না। তাই জেলায় বিজেপির বিধায়কদের সঙ্গে সব রাজনৈতিক দলকে ডুয়ার্স উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে। গত বছর ১৮তম বিশ্ব ডুয়ার্স উৎসবেও বিজেপি বিধায়কদের আমন্ত্রণ জানানো হয়েছিল।
একুশের বিধানসভা নির্বাচনে জেলার পাঁচ বিজেপি বিধায়কের মধ্যে আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল ভোটের পর তৃণমূল কংগ্রেসে যোগ দেন। মাদারিহাটের বিধায়ক পদ ছেড়ে দিয়ে চব্বিশের লোকসভা ভোটে জিতে এমপি হয়েছেন গেরুয়া দলের জেলা সভাপতি মনোজ টিগ্গা। মাদারিহাট বিধানসভার উপ নির্বাচনে জিতেছেন তৃণমূলের জয়প্রকাশ টোপ্পো। ফলে এই মুহূর্তে জেলায় বিজেপির বিধায়ক সংখ্যা তিনজন।
ডুয়ার্স উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণের বিষয়ে জেলা বিজেপির সভাপতি এমপি মনোজ টিগ্গা বলেন, গতবছরও ডুয়ার্স উৎসবের আমন্ত্রণ কার্ড পেয়েছি আমরা। কিন্তু আমন্ত্রণ কার্ডে তৃণমূলের নেতা মন্ত্রীদের নাম থাকলেও জনপ্রতিনিধি হিসেবে বিজেপি বিধায়কদের নাম থাকে না। সেই জন্যই আমরা গতবছর যাইনি। এবার আমন্ত্রণ কার্ডে নাম থাকলে নিশ্চয়ই যাব।