সংবাদদাতা, আলিপুরদুয়ার: অসুস্থতার জন্য আগামী ৫ জানুয়ারি ডুয়ার্স উৎসবে আসতে পারছেন না অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়। অভিনেতা সেকথা নিজেই ফোন করে জানিয়ে দিয়েছেন ডুয়ার্স উৎসব কমিটিকে। তাঁর বদলে ওই দিন আসছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও গায়ক অমিত গঙ্গোপাধ্যায়। সোমবার একথা জানান ১৯তম বিশ্ব ডুয়ার্স উৎসব কমিটির সাধারণ সম্পাদক সৌরভ চক্রবর্তী।
Advertisement
প্রসঙ্গত, ২ জানুয়ারি প্যারেড গ্রাউন্ডে শুরু হচ্ছে ডুয়ার্স উৎসব। উৎসব চলবে ১২ জানুয়ারি পর্যন্ত। এদিন সৌরভ চক্রবর্তী বলেন, জেলার ২৬টি জনজাতির প্রতিনিধি মানুষের বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়ে উৎসবের সূচনা হবে। শহরের বলাই মেমোরিয়াল ক্লাবের মাঠ থেকে শোভাযাত্রা বক্সা ফিডার রোড ধরে উৎসব প্রাঙ্গণে যাবে।
এদিকে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণ কার্ড বিলি শুরু হয়েছে। আমন্ত্রণ কার্ডে জেলার বিজেপি এমপি-বিধায়কদের কারও নাম নেই। এবিষয়ে বিজেপির জেলা সভাপতি এমপি মনোজ টিগ্গা বলেন, এটাই তৃণমূলের সংস্কৃতি। বিরোধীদের মর্যাদা দিতে জানে না তৃণমূল। যদিও সৌরভ চক্রবর্তী বলেন, বিজেপির এমপি-বিধায়কদেরও উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে।