Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ডুয়ার্স উৎসবে আমন্ত্রণ শিল্পীদের

ডুয়ার্স উৎসবে আমন্ত্রণ শিল্পীদের
  • ১১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, আলিপুরদুয়ার: আগামী ২ জানুয়ারি থেকে প্যারেড গ্রাউন্ডে শুরু হচ্ছে ১৯তম ডুয়ার্স উৎসব। চলবে ১২ জানুয়ারি পর্যন্ত। মঙ্গলবার কলকাতার নন্দনে সাংবাদিক সম্মেলনে চিত্র পরিচালক হরনাথ চক্রবর্তী ও রাজা সেন ডুয়ার্স উৎসবে যাওয়ার জন্য সিনেমা জগতের সঙ্গে যুক্তদের আমন্ত্রণ জানিয়েছেন। নন্দনের ওই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডুয়ার্স উৎসবের সাধারণ সম্পাদক প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তী। সৌরভবাবু বলেন, চিত্র পরিচালক রাজা সেন ৮ জানুয়ারি ডুয়ার্স উৎসবে আসছেন। পরিচালক গৌতম ঘোষকেও ডুয়ার্স উৎসবে আসার আমন্ত্রণ জানানো হয়েছে। উল্লেখ্য, এবার প্যারেড গ্রাউন্ডে দুই লক্ষ স্কোয়ার বর্গকিমি এলাকা নিয়ে ডুয়ার্স উৎসব হবে। এবার মাঠে দুই হাজার স্টল থাকছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ