Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ডুয়ার্সে নতুন চা পাতা তোলার মরশুম সাত দিন এগিয়ে এল

ডুয়ার্সে নতুন চা পাতা তোলার মরশুম সাত দিন এগিয়ে এল
  • ১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, আলিপুরদুয়ার: ইন্ডিয়ান টি বোর্ড ডুয়ার্সে নতুন চা পাতা তোলার মরশুম সাত দিন এগিয়ে আনল। গত ২৯ জানুয়ারি টি বোর্ড এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল ১৭ ফেব্রুয়ারি থেকে চা পাতা তোলা ও কারখানা খোলা যাবে। এই নির্দেশকায় চা মালিকদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। কারণ, টি বোর্ডের এই নির্দেশিকার কারণে পাতা তোলার কাজ খুব দেরিতে হবে বলে চা মালিকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। ক্ষুব্ধ চা মালিকদের কথায়, গাছে ফার্স্ট ফ্ল্যাশের পাতা চলে এসেছে। গাছের রক্ষণাবেক্ষণের জন্য সেই পাতা তুলে নষ্ট করে দিতে হচ্ছে। শ্রমিকদের শ্রমও জলে যাচ্ছে। তাতে লোকসানের বহরও বাড়ছে। এই ক্ষোভ প্রশমিত করতেই টি বোর্ড এবার ১৭ ফেব্রুয়ারির বদলে ১০ ফেব্রুয়ারি থেকে চা পাতা তোলা যাবে বলে শুক্রবার নতুন করে বিজ্ঞপ্তি জারি করেছে। পাতা তোলার কাজ সাত দিন এগিয়ে আসায় খুশি চা মালিকরা। তবে দার্জিলিংয়ের চা বাগানগুলিকে ১৭ ফেব্রুয়ারি থেকেই পাতা তুলতে হবে বলে টি বোর্ড নতুন নির্দেশিকায় জানিয়েছে। ইন্ডিয়ান টি প্লান্টেশন অ্যাসোসিয়েশনের ডুয়ার্স ব্রাঞ্চের মুখপাত্র চা গবেষক রাম অবতার শর্মা বলেন, টি বোর্ড পাতা তোলার দিন এক সপ্তাহ এগিয়ে আনায় আমরা খুশি। খুব ভালো সিদ্ধান্ত। এতে লোকসানের বহর কমবে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ