Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দূরপাল্লার লরিচালকদের চা, জল পুলিসের

দূরপাল্লার লরিচালকদের চা, জল পুলিসের
  • ৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, তুফানগঞ্জ: শীতের রাতে দুর্ঘটনা এড়াতে দূরপাল্লার লরি চালকদের চা-জল খাওয়াল বক্সিরহাট থানার ট্রাফিক পুলিস। বুধবার মধ্যরাতে অসম-বাংলা সীমানার জোড়াই মোড়ে পণ্যবাহী গাড়ি চালকদের দাঁড় করিয়ে তাঁদের হাতে জলের বোতল এবং এককাপ গরম চা তুলে দেওয়া হয়। বিকাশ যাদব নামে এক লরি চালক বলেন, শীতের রাতে গাড়ি চালানোর সময় ঝিমুনিভাব আসে। চা-জল খেলে তা কেটে যায়। জোড়াইতে এমন পরিষেবা পেয়ে ভালো লাগল। পুলিসের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। বক্সিরহাট ট্রাফিক সূত্রে জানা গিয়েছে, রাতে গাড়ি চালকদের সতেজ রাখতে এমন কর্মসূচি ফের নেওয়া হবে।  
Advertisement
সম্পর্কিত সংবাদ