সংবাদদাতা, রঘুনাথপুর: ড্রেন হওয়ার কথা ছিল এক জায়গায়, কিন্তু, তা হচ্ছে অন্য জায়গায়। নিতুড়িয়ার জনার্দণ্ডি গ্রাম পঞ্চায়েতে এক ঠিকাদারের বিরুদ্ধে এমনই অভিযোগ উঠেছে। বাসিন্দাদের আরও অভিযোগ, কচবেল গ্রামে পাঁচটি সোলার লাইট লাগানোর কথা থাকলেও পঞ্চায়েত সব আলো লাগায়নি। এনিয়ে বাসিন্দারা ব্লক প্রশাসনকে লিখিত অভিযোগ জানিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাহাড়গোড়া গ্রামে একটি রাস্তার পাশে ড্রেনের কাজের জন্য পঞ্চদশ অর্থ কমিশনের ১ লক্ষ ৬৬ হাজার টাকা অনুমোদন হয়। অভিযোগ, সেখানে কাজটি না হয়ে কচবেল কমিউনিটি হলের পিছনে করা হয়েছে। এনিয়ে পাহাড়গোড়া গ্রামের বাসিন্দারা অভিযোগ জানিয়েছেন। এছাড়া কচবেল গ্রামে পাঁচটি সোলার লাইটের জন্য ১ লক্ষ ৪৮১৫ টাকা বরাদ্দ করা হয়। কিন্তু, তিনটি লাইট লাগানো হয়েছে। সেই নিয়েও ব্লক প্রশাসনের কাছে অভিযোগ জমা পড়েছে।
Advertisement
পাহাড়গোড়া গ্রামের অভিযোগকারী রাবণ বাউরি, স্বপনচন্দ্র গড়াই বলেন, ড্রেনের কাজ অন্য জায়গায় করা হয়েছে। এনিয়ে আমরা লিখিত অভিযোগ করেছি।
কচবেলের অভিযোগকারী অমিয়কুমার মুখোপাধ্যায় বলেন, কচবেল গ্রামে পাঁচটি সোলার লাইট লাগানোর কথা ছিল। তিনটে লাগানো হয়েছে। প্রশাসনকে বিষয়টি খতিয়ে দেখার জন্য বলা হলেও কোনও পদক্ষেপ গ্রহণ করেনি।
এনিয়ে নিতুড়িয়ার বিডিও প্রবীরকুমার সিনহাকে ফোন করা হলে তিনি ‘ব্যস্ত আছি’ বলে ফোন কেটে দেন। জনার্দন্ডি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নিতাই বাউরি বলেন, সমস্ত অভিযোগ মিথ্যা। কচবেল গ্রামে পাঁচটি সোলার লাইট লাগানো হয়েছে। তবে ড্রেনের কাজের ক্ষেত্রে নাম বিভ্রাটের জন্য অসুবিধা হয়েছে। সাধারণত কোন কাজ করতে হলে পঞ্চায়েতকে একটি নাম দিতে হয়। সেই অনুসারে নাম দেওয়া হয়েছিল। কিন্তু, ওই সামান্য টাকায় অত বড় কাজ করা সম্ভব নয়। কিন্তু, সম্পূর্ণ টাকার কাজ হয়েছে।