Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ড্রেনে পড়ে গিয়ে মৃত্যু প্রৌঢ়ের

ড্রেনে পড়ে গিয়ে মৃত্যু প্রৌঢ়ের
  • ২১ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নাগরাকাটা: বুধবার দুপুরে মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালের সামনে ড্রেনে পড়ে মৃত্যু হল এক প্রৌঢ়ের। পুলিস জানিয়েছে, মৃতের নাম বুধারু রায় (৫০)। বাড়ি মঙ্গলবাড়ি বাজার এলাকায়। এদিন দুপুরে কোনওভাবে ওই প্রৌঢ় ড্রেনে পড়ে যান। সেখানেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মেটেলি থানার পুলিস। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি হাসপাতালে পাঠানো হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ